আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) শ্লীলতাহানি ও আপত্তিকর ছবি-ভিডিও ধারণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দপ্তরীর নাম মো. আলমগীর হোসেন সরদার (৪২)। তিনি উপজেলার ২নং বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। 
আজ (১২ জুলাই) রবিবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, দপ্তরী আলমগীর সরদার তার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে মুঠোফোনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও দেখায়। পরবর্তীতে সে ছাত্রীকে ঠিক একইভাবে নিজের ছবি ও ভিডিও ধারণ করে দপ্তরির ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে। এর আগে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি (ব্যাড টাচ) করা হয়েছিল বলেও জানান তার মা।
 
অভিযুক্ত দপ্তরী ওই ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে বলে যে, সে যদি তার কথামতো ছবি ও ভিডিও না পাঠায়, তবে তাকে 'রামিছা'র মতো হত্যা করা হবে। এই হুমকির পর থেকে অবুঝ শিশুটি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে।
 
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় নিরুপায় হয়ে পরিবারটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হয়। পরবর্তীতে ইউএনও বিষয়টি খতিয়ে দেখার জন্য ভুক্তভোগী পরিবারকে লৌহজং থানায় পাঠান।
 
ছাত্রীর মায়ের দাবি এই ঘটনার পর থেকে তার পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সে সাথে তার মেয়ে মানসিকভাবে ভয়ে দিন কাটাচ্ছে।
 
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেশমা আখতার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসারকে জানানো হলে স্যার বিষয়টি তদন্ত করছে। বিষয়টি জানাজানির পর অভিযুক্ত আলমগীর হোসেন সরদার পলাতক রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে  লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
 
এলাকাবাসী তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত লম্পট দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) শ্লীলতাহানি ও আপত্তিকর ছবি-ভিডিও ধারণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দপ্তরীর নাম মো. আলমগীর হোসেন সরদার (৪২)। তিনি উপজেলার ২নং বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। 
আজ (১২ জুলাই) রবিবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, দপ্তরী আলমগীর সরদার তার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে মুঠোফোনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও দেখায়। পরবর্তীতে সে ছাত্রীকে ঠিক একইভাবে নিজের ছবি ও ভিডিও ধারণ করে দপ্তরির ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে। এর আগে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি (ব্যাড টাচ) করা হয়েছিল বলেও জানান তার মা।
 
অভিযুক্ত দপ্তরী ওই ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে বলে যে, সে যদি তার কথামতো ছবি ও ভিডিও না পাঠায়, তবে তাকে 'রামিছা'র মতো হত্যা করা হবে। এই হুমকির পর থেকে অবুঝ শিশুটি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে।
 
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিষয়টি প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় নিরুপায় হয়ে পরিবারটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হয়। পরবর্তীতে ইউএনও বিষয়টি খতিয়ে দেখার জন্য ভুক্তভোগী পরিবারকে লৌহজং থানায় পাঠান।
 
ছাত্রীর মায়ের দাবি এই ঘটনার পর থেকে তার পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সে সাথে তার মেয়ে মানসিকভাবে ভয়ে দিন কাটাচ্ছে।
 
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেশমা আখতার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসারকে জানানো হলে স্যার বিষয়টি তদন্ত করছে। বিষয়টি জানাজানির পর অভিযুক্ত আলমগীর হোসেন সরদার পলাতক রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে  লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
 
এলাকাবাসী তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত লম্পট দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত