মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করমন ঢালী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কনকসার ইউনিয়নের ধীৎপুর এলাকার নওশেদ ঢালীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুনী (১৮) লৌহজং থানায় অভিযোগ দায়ের করে জানান, করমন ঢালীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত তাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন সময় একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ২১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে কনকসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগীর বাড়ির একটি ছাপড়া ঘরে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের কথা বললে অভিযুক্ত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করমন ঢালীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
মতামত