আপডেট : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে সরকারি খাল দখলসহ ৪ একর কৃষি জমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকসহ এলাকাবাসী

* রাতের আঁধারেও কাজ চলমান
* প্রশাসন কাজ বন্ধ করে আসার সাথে সাথে আবারও কাজ চালিয়ে যাচ্ছে
* বছরে কৃষিখাতে ৩ হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত
* প্রশাসনের নিরব ভূমিকায় বিতর্ক
* ভূমি অফিসে অর্থ লেনদেনের গুঞ্জন
 
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি খাল দখলসহ ৪ একর কৃষি জমি ভরাটের অভিযোগ উঠেছে। বাণিজ্যিক ভাবে কৃষি জমি ভরাট করে বসতির জন্য প্লট নির্মাণ করে বিক্রি করা হচ্ছে। সে সাথে নূর ফাতিমা জামে মসজিদের সাইনবোর্ড টাঙ্গিয়ে এলাকাবাসীর চোখে ধুলো দিয়ে প্রতারণ করা হয়েছে। এতে ক্ষুব্ধ ওই এলাকার কৃষক, মুসল্লীসহ গ্রামবাসীরা। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে৷ পাশ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের কবির হোসেন তালুকদার ও মোহাম্মদ নেছার উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
 
সরজমিনে গিয়ে দেখা যায়, নূর ফাতিমা জামে মসজিদ নামক একটি মাসজিদের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাখা হয়েছে। তবে সাইনবোর্ডে মসজিদের নাম থাকলেও কাগজ কলমে কোন মসজিদেই নেই। ধর্মকে ব্যবসার কাজে লাগিয়ে অবৈধভাবে ভেক্যু দিয়ে পকেট করছে সে সাথে ড্রেজিং দিয়ে বালু ফেলছে। পাশাপাশি প্রজেক্টের দৃশ্যমান সাইট টিনের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। যাতে রাস্তা দিয়ে কেউ গেলে অবৈধ প্রজেক্টের দৃশ্য দেখতে না পায়।
 
জানা যায়, গত বছর কৃষি জমি আবাদের নামে হারুন তালুকদার, ইলিয়াস তালুকদার, সাফাজ উদ্দিন তালুকদার, শফি সারেং গং থেকে এসব কৃষি জমিগুলো ক্রয় করে নেওয়া হয়। তবে এর কয়েকমাস পর থেকে শুরু হয় শ্রেণি পরিবর্তনের তোড়জোড়। প্রশাসনকে ম্যানেজ করে দিনরাত কাজ কাজ করে আসছে।
 
এলাকাবাসী, মুসল্লী ও কৃষকরা বলছে, আমাদের গ্রামে এভাবে কৃষি জমিগুলো বিনষ্ট করা হচ্ছে। মসজিদের নাম বিক্রি করে এ কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনকে টাকা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কেননা এসিল্যান্ড এসে ঘুরে চলে যায় ড্রেজার, ভেক্যু জব্দ করছে না। সে সাথে খাল দখল করে টিন দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদও করছে না। এর সাথে প্রশাসন জড়িত রয়েছে।
 
ড্রেজার মালিক শাহিদুল ইসলাম জানান, আমি পুরো জমি ভরাটের জন্য কন্ট্রাক্ট নিয়েছি নেছার উদ্দিন ও কবির হোসেনের থেকে। এ ছাড়া আমি কিছু জানি না। আমাকে টাকা দেয় আমি ড্রেজার দিয়ে বালু উত্তলন করে পকেট করা জমিগে বালু ফেলে দেই।
 
অভিযুক্ত মোহাম্মদ নেছার উদ্দীন মোবাইল ফোনে জানান, আমাকে একদিন কবির ভাই ওই জমিতে নিয়ে যায় তবে আমি এ জমির ব্যবসার সাথে জড়িত নই। তিনি সাংবাদিক পরিচয় শুনে মোবাইল ফোনে নয় সরাসরি কথা বলার জন্য প্রস্তাব দেন। একপর্যায়ে তড়িঘড়ি করে ফোনটি রেখে দেন অভিযুক্ত নেছার উদ্দিন। আরেক অভিযুক্ত কবির হোসেন জানান, কৃষি জমি ভরাট নিয়ে একটু ঝামেলা চলতাছে প্রশাসনের সাথে। তবে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। আশা করছি প্রশাসনকে ম্যানেজ করে আবারও কাজ ধরবো।
 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা জানান, এ উপজেলাটি নদী তীরবর্তী হওয়ায় নদী ভাঙ্গন, খাল দখল, জলাবদ্ধতা ও কৃষি জমি ভরাটের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর শুধুমাত্র কৃষিখাতে প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসান হয়ে আসছে। যা দেশের জন্য ব্যাপক ক্ষতিসাধন। তাই দ্রুত উচিৎ খাল খনন করা ও কৃষি জমিগুলো যেনো শ্রেণি পরিবর্তন না করতে পারে সে দিকে খেয়াল রাখা।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু দেশ রূপান্তরকে জানান, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি তখন সহকারী কমিশনার ভূমিকে পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এরপর পূনরায় কাজ চালু করেছে কিনা এটি জানা নেই। তবে এখন যেহেতু আবারও অভিযোগ পেলাম আমরা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যাবো গিয়ে এর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে সরকারি খাল দখলসহ ৪ একর কৃষি জমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকসহ এলাকাবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে সরকারি খাল দখলসহ ৪ একর কৃষি জমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকসহ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত