আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নোমান মিয়া।
 
অনুষ্ঠানে মরহুম এরশাদের কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদান স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহ জামাল কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান বাদল, কোষাধ্যক্ষ নাজিরুল ইসলাম লিপু, কৃষি বিষয়ক সম্পাদক কামাল শেখ, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, আব্দুল কুদ্দুস ঢালী, আওলাদ শিকদার, উপজেলা যুব সংহতির সভাপতি রায়হান আহামেদ রাজা, সাধারণ সম্পাদক হীরু শেখ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লিটন, জাতীয় ছাত্র সমাজের উপজেলা সভাপতি ইউসুফ ঢালী, মামুনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় তিনি রাষ্ট্র পরিচালনা ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে দেশের অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, উপজেলা পরিষদ ব্যবস্থা, শিক্ষা এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়, যা দেশের উন্নয়নের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
 
তিনি আরও বলেন, একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় তাঁর কর্মের মধ্যেই নিহিত থাকে। হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও উন্নয়নমুখী দর্শন জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
 
এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নোমান মিয়া।
 
অনুষ্ঠানে মরহুম এরশাদের কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদান স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহ জামাল কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান বাদল, কোষাধ্যক্ষ নাজিরুল ইসলাম লিপু, কৃষি বিষয়ক সম্পাদক কামাল শেখ, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, আব্দুল কুদ্দুস ঢালী, আওলাদ শিকদার, উপজেলা যুব সংহতির সভাপতি রায়হান আহামেদ রাজা, সাধারণ সম্পাদক হীরু শেখ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লিটন, জাতীয় ছাত্র সমাজের উপজেলা সভাপতি ইউসুফ ঢালী, মামুনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় তিনি রাষ্ট্র পরিচালনা ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে দেশের অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, উপজেলা পরিষদ ব্যবস্থা, শিক্ষা এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়, যা দেশের উন্নয়নের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
 
তিনি আরও বলেন, একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় তাঁর কর্মের মধ্যেই নিহিত থাকে। হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও উন্নয়নমুখী দর্শন জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
 
এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত