মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া মাঝপাড়া এলাকায় সেতুসংলগ্ন জমি ভরাটের কারণে প্রায় ২০০ বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, জমি ভরাটের ফলে বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে ব্যাহত হতে পারে বিস্তীর্ণ এলাকার চাষাবাদ।
সরেজমিনে দেখা যায়, শামুরবাড়ি নদীর পাড়ে ড্রেজার বসিয়ে হাড়িদিয়া মাঝপাড়া কালভার্ট সেতুর পাশে একটি জমি ভরাটের কাজ চলছে। স্থানীয়দের আশঙ্কা, ভরাটকাজ অব্যাহত থাকলে আশপাশের কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হবে।
ভরাটকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, আশরাফ ও লোকমানের তত্ত্বাবধানে জমি ভরাটের কাজ চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করেন, গত বছর জমিটি কেটে পকেট তৈরি করার পর থেকেই বিলের পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। এখন জমিটি ভরাট করা হলে বর্ষার পানি চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রায় ২০০ বিঘা কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চাষাবাদ কঠিন হয়ে পড়বে।
কৃষকেরা জানান, সময়মতো জমি থেকে পানি নিষ্কাশন করতে না পারলে ফসল উৎপাদন ব্যাহত হবে। এতে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কৃষিজমি রক্ষা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সচল রাখতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, সেতুসংলগ্ন জমি ভরাটের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হচ্ছে কি না, তা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। লোক পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত