চাহিদা অনুযায়ী শিক্ষার্থী না পাওয়ায় ভবেরচর গার্লস স্কুল এন্ড কলেজের কলেজ শাখার কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দ্রুতই প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। খবর নিয়ে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ে কলেজ শাখার কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শুরুতেই শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন নিয়োগ বঞ্চিত বেশ কয়েকজন। পরবর্তী দুই বছরে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ শিক্ষক ও চাহিদা অনুযায়ী শিক্ষার্থী না পাওয়ায় অনেকটা মুখ থুবড়ে পড়ে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটির আধা কিলোমিটারের মধ্যে গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজের অবস্থান হওয়ায় এসএসসি পাশ করা শিক্ষার্থীদের বড় অংশ সেখানে ভর্তি হতে আগ্রহী।অন্যদিকে প্রতিষ্ঠানটির কলেজ শাখা এমপিও ভুক্ত না হওয়ায় নিজস্ব ফান্ড থেকে কলেজ শাখার শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির কলেজ শাখার কার্যক্রম বন্ধ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথা ভাবছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এদিকে, প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্থানীয় লোকজন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা সিকদার মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘যতদূর জানি, ভবেরচর মহিলা কলেজ খুব চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার জন্য। আমার জানামতে গজারিয়ায় কোন মহিলা কলেজ নাই। অনেক অভিবাবকরা ছেলে-মেয়ে একসাথে পড়াশোনা করা পছন্দ করে না। সেই দৃষ্টিকোণ থেকে এই কলেজটি অনেক গুরুত্ব বহন করে। তাই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখা দরকার ‘।
স্থানীয় বাসিন্দা রাজিয়া সুলতানা বলেন, চলতি বছর ১৮ জন শিক্ষার্থী কলেজটিতে ভর্তি হয়েছে। সামনে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে। এখনই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা উচিত হবে না। মাত্র দুই বছর গিয়েছে আরো কিছুটা সময় দেওয়া উচিত।
বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির সাবেক একজন শিক্ষক বলেন, স্কুলটিতে কলেজ শাখার কার্যক্রম চালুর পক্ষে ছিলাম না আমরা। একটি মহলের চাপে আমরা সেটি করতে বাধ্য হই। গত বছর একাদশ শ্রেণিতে মনে হয় ১২জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এ বছরে কতজন ভর্তি হয়েছে তা আমার জানা নাই। ১২জন শিক্ষক-কর্মচারী কেউ এমপিও ভুক্ত নন। শিক্ষার্থীদের বেতন থেকে যে টাকা পাওয়া যায় তা দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া যায় না। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানটির ফান্ড থেকে প্রচুর পরিমাণ টাকা কলেজ শাখার শিক্ষকদের বেতনের পেছনে খরচ হয়ে যাচ্ছে।
বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শাহাবুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে মন্তব্য করার এখনো সময় আসেনি। এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলব। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শিক্ষার্থী নেই,নেই মানসম্মত শিক্ষক। এভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা। আমরা প্রতিষ্ঠানটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ডকে অনুরোধ করব।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

মতামত