শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয় মুন্সীগঞ্জ
সারাদেশের সঙ্গে মুন্সীগঞ্জেও ‘শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী আয়োজিত এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এদিকে উদ্বোধন অনুষ্ঠান ঘিরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষেও আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠান। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
আয়োজিত ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
ভিডিও কনফারেন্সিং শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ শিশু একাডেমি গত পাঁচ দশক ধরে শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা তৃণমূল পর্যায় থেকে শিশুদের প্রতিভা অন্বেষণ করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করছে। ফলে মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশুরাও তাদের মেধা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।
আলোচনায় আরও বলা হয়, মুন্সীগঞ্জকে একটি শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। কোনো শিশু যেন বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন বা বৈষম্যের শিকার না হয় এবং প্রতিটি শিশু যেন শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান সুযোগ পায়—এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের জন্য ডিজিটাল মাধ্যম জ্ঞান অর্জনের নতুন সুযোগ সৃষ্টি করলেও সাইবার বুলিং, অনলাইন হয়রানি, ক্ষতিকর কনটেন্ট ও প্রযুক্তি আসক্তির মতো ঝুঁকি তৈরি হয়েছে। তাই শিশুদের প্রযুক্তি থেকে দূরে না রেখে নিরাপদ, সৃজনশীল ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলতে অভিভাবক, শিক্ষক, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা শিশুদের যেকোনো ধরনের নির্যাতন, শোষণ, বাল্যবিবাহ বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে সুরক্ষায় সরকারি শিশু সহায়তা লাইন ১০৯৮ ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
আলোচনা সভায় শিশুদের অধিকার সুরক্ষা, তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত