আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শিশু আছিয়ার পরিবারের হাতে সরকারি সহায়তা প্রদান, দ্রুত বিচারের আশ্বাস প্রশাসনের

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্ষণের পর হত্যার শিকার শিশু আছিয়া আক্তারের পরিবারের হাতে সরকারি সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রশাসন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া এলাকায় নিহত আছিয়ার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, বালুচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলেক চাঁন সজিব।

পরে নিহত আছিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও রুম্পা ঘোষ। তিনি পরিবারের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা দেন।

আছিয়ার মা অভিযোগ করে জানান, তাদের দাবি অনুযায়ী আছিয়ার সৎ মামা রাজাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সে অপরাধের কথাও স্বীকার করেছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরিবারের বক্তব্য শুনে ইউএনও রুম্পা ঘোষ বলেন, হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে এবং দ্রুততার সঙ্গে হবে। প্রশাসন সবসময় অসহায় ও শোকগ্রস্ত পরিবারটির পাশে থাকবে।

উল্লেখ্য, গত ১৬ মে বিকেল ৩টার দিকে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের মদিনাপাড়ায় নিজ বাড়ি থেকে ১০ বছর বয়সী শিশু আছিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আছিয়া আক্তার কুয়েতপ্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে। এ ঘটনায় আছিয়ার সৎ মামা রাজাকে হত্যাকাণ্ড করার স্বীকারোক্তি দিলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শিশু আছিয়ার পরিবারের হাতে সরকারি সহায়তা প্রদান, দ্রুত বিচারের আশ্বাস প্রশাসনের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিশু আছিয়ার পরিবারের হাতে সরকারি সহায়তা প্রদান, দ্রুত বিচারের আশ্বাস প্রশাসনের

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্ষণের পর হত্যার শিকার শিশু আছিয়া আক্তারের পরিবারের হাতে সরকারি সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রশাসন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া এলাকায় নিহত আছিয়ার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, বালুচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলেক চাঁন সজিব।

পরে নিহত আছিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও রুম্পা ঘোষ। তিনি পরিবারের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা দেন।

আছিয়ার মা অভিযোগ করে জানান, তাদের দাবি অনুযায়ী আছিয়ার সৎ মামা রাজাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সে অপরাধের কথাও স্বীকার করেছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরিবারের বক্তব্য শুনে ইউএনও রুম্পা ঘোষ বলেন, হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে এবং দ্রুততার সঙ্গে হবে। প্রশাসন সবসময় অসহায় ও শোকগ্রস্ত পরিবারটির পাশে থাকবে।

উল্লেখ্য, গত ১৬ মে বিকেল ৩টার দিকে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের মদিনাপাড়ায় নিজ বাড়ি থেকে ১০ বছর বয়সী শিশু আছিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আছিয়া আক্তার কুয়েতপ্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে। এ ঘটনায় আছিয়ার সৎ মামা রাজাকে হত্যাকাণ্ড করার স্বীকারোক্তি দিলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত