মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদীতে ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে এক শিশু নিহত হওয়ার ঘটনায় উপযুক্ত বিচার ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা।
পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার বেলা ১১ টার দিকে হোসেন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার জামালদী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি হোসেন্দী বাজার-জামালদী সড়ক ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পুনরায় জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় স্থানীয়দের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে হলো, শিশু সারাফাত (৫) নিহত হওয়ার ঘটনার উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ, এই সড়ক দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির ভারী যানবাহন চলাচলে সময় বেঁধে দেওয়া, সড়ক সংস্কার, সড়কের পাশে ড্রেন নির্মাণ ও সড়কে পুলিশি টহলের ব্যবস্থা করা।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, শাহ আলম, মমিন মৃধা, মাসুম মিয়া প্রমুখ।
সমাবেশে তার বক্তব্যে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন বলেন, রাস্তাটি টেকসইভাবে মেরামত না করা হলে জনগণের দুর্ভোগ কমবে না। পাশাপাশি যে শিশুটি বাচ্চাটি মারা গেলো আমরা তার সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো আমাদের দাবিগুলো মেনে নিন। আজকে তরুণ প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। আপনারা যদি দাবি না মানেন তবে এই রাস্তা দিয়ে কোন কোম্পানির গাড়ি আমরা চলতে দিব না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদীতে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে সারাফাত (৫) নামে এক শিশু নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় জামিয়া (৫) নামে আরো এক শিশু। সেদিন দুর্ঘটনার পর পর উত্তেজিত জনতা হোসেন্দী-জামালদী সড়ক একঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

মতামত