মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের শতবর্ষী রুসদী উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন কো-কারিকুলাম এর পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রুসদী উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক প্রাঙ্গণে আন্তঃ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস এসোসিয়েশন-২০০০ আয়োজিত বিতর্কে আলোচ্য বিষয় ছিলো "কৈশরে মোবাইল আসক্তি নৈতিক অবক্ষয়ের মূল কারণ" পক্ষ দল ৯ম শ্রেণি, বিপক্ষ দল ১০ শ্রেণি।
বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক, প্রাক্তন ছাত্র মোঃ জসিম মোল্লা।
বিজ্ঞ বিচারক প্যানেলে ছিলেন ষোলঘর সরকারি একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র, মুন্সীগঞ্জ শাখার অঞ্জন কুমার দাস ও বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহীদুল ইসলাম।
বিচারকদের চুল-চেরা বিশ্লেষণে বিজয়ী হয় বিপক্ষ দল ১০ শ্রেণি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দল ১০ শ্রেণির দলনেতা নাতাশা আক্তার।
রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য মোঃ আল আমিন মোল্লা, ভারপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দুল লতিফ আতহারী, সাইফুল ইসলাম, মাজেদ আলী, মিনহাজ উদ্দিন, বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস এসোসিয়েশন-২০০০ এর মোঃ জসিম উদ্দিন, আশরাফ হোসেন, মাসুদ রানা আবজাল, বাবুল দাস, নিপেন দাস প্রমূখ। বিতর্কের আলোচনা শেষে ফলাফলের পূর্বে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত