আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে শিবরামপুর গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক বাড়ির আঙিনায় লোকজনের উপস্থিতি টের পেয়ে বাইরে বের হলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
 
তার চিৎকারে ছেলে মো. রোমান বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতরা বাবা-ছেলের হাত-পা বেঁধে জিম্মি করে রাখে।
 
এ সময় বাড়ির গৃহিনী ফারজানা আক্তার ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তার শাশুড়ি সাহাতন নেছা ও দুই সন্তানকে নিয়ে নিচতলার একটি কক্ষে আশ্রয় নেন। এরপর ডাকাতরা বিল্ডিংয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকটি কক্ষ ও আলমারির তালা ভেঙে তছনছ চালায়।
 
ডাকাত দল সাহাতন নেছার কক্ষ থেকে আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও প্রায় এক লাখ টাকা নগদ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 
খবর পেয়ে রাতেই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
 
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে শিবরামপুর গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক বাড়ির আঙিনায় লোকজনের উপস্থিতি টের পেয়ে বাইরে বের হলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
 
তার চিৎকারে ছেলে মো. রোমান বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতরা বাবা-ছেলের হাত-পা বেঁধে জিম্মি করে রাখে।
 
এ সময় বাড়ির গৃহিনী ফারজানা আক্তার ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তার শাশুড়ি সাহাতন নেছা ও দুই সন্তানকে নিয়ে নিচতলার একটি কক্ষে আশ্রয় নেন। এরপর ডাকাতরা বিল্ডিংয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকটি কক্ষ ও আলমারির তালা ভেঙে তছনছ চালায়।
 
ডাকাত দল সাহাতন নেছার কক্ষ থেকে আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও প্রায় এক লাখ টাকা নগদ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 
খবর পেয়ে রাতেই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
 
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত