মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সুযোগে পুলিশের লুট হওয়া চায়না রাইফেলের ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন তথা এসআরবি সদস্যরা। গত বৃহস্পতিবার দিনগত রাতে জেলার শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় অভিযান চালিয়ে সমুদয় কার্তুজ উদ্ধার করে।
এসঅরবি-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ওইদিন রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বালাশুর বানিয়া বাড়ির জনৈক আবজল আখনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় এসআরবি-১০ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল। এসময় ওই বাড়ির দক্ষিণ পাশের খোলা জায়গায় তল্লাশি করে সমুদয় তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গুলি গুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ। প্রসঙ্গত : ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত