মুন্সীগঞ্জের শ্রীনগরে তিন দোকান বাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার দিনভর অগ্রগামী যুব সমাজকল্যাণ পাঠাগার ও ক্রীড়া সংঘের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈকত শাহরিয়ার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সজিব মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি লালন, রকি মৃধা, যুগ্ম সম্পাদক সজিব শেখ, শরীফ চৌধুরী, জাকির হোসেন পাপেল, আতিক, সাব্বির, আকাশ, কাউছারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আয়োজকরা জানান, সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে।
মতামত