শ্রীনগরে বন্ধু পরিচয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে দুই লাখ টাকার অধিক মূল্যের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান চালিয়ে রাফি আহাম্মদ (২২) ও সাজিদ হোসেন ( ২২) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার শ্রীনগরের শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাফি শ্রীনগরের দেউলভোগ হরপাড়া এলাকার মো. রিপন আহাম্মদের ছেলে এবং সাজিদ শ্রীনগর বাজার বাঁশপট্টি এলাকার মো.সাহাদাতের ছেলে। আর উদ্ধার করা স্যামসং গ্লাক্সী এস২৩ উলটারা মোবাইল ফোনটির বর্তমান বাজারমূল্য দুই লাখ ২৪ হাজার টাকা বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীনগর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আগে গ্রেফতারকৃতরা কৌশলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে ভুক্তভোগীকে নির্জন স্থানে ডেকে নিয়ে মোবাইল ফোনটি ছিনতাই করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

মতামত