আপডেট : রোববার, ২৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নসিমন চালক মজনু (৩৬) ও তার সহকারী (হেলপার) দুলাল মনি দাস (৪২)। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মজনু ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে দুলাল মনি দাস উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকা থেকে কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মজনু ও সহকারী দুলাল মনি দাস মাথায় গুরুতর আঘাত পান এবং পরে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যায়।
 
নিহতের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট উপলক্ষে তার ভাই দুলাল নসিমনে করে কাঠ নিয়ে হাসাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নসিমন চালক মজনু (৩৬) ও তার সহকারী (হেলপার) দুলাল মনি দাস (৪২)। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মজনু ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে দুলাল মনি দাস উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকা থেকে কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মজনু ও সহকারী দুলাল মনি দাস মাথায় গুরুতর আঘাত পান এবং পরে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যায়।
 
নিহতের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট উপলক্ষে তার ভাই দুলাল নসিমনে করে কাঠ নিয়ে হাসাড়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত