আপডেট : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নেতা সপুর পথরোধ ও দুইজনকে মারধর

*বিএনপি প্রার্থীর সমর্থকরা জড়িত বলে অভিযোগ
*নির্বাচনি এলাকায় উত্তেজনা বিরাজ করছে 
*রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি প্রার্থীকে জড়ানোর চেষ্টা 
 
মুন্সীগঞ্জের শ্রীনগরের দয়াহাটা এলাকায় বঞ্চিত মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটি সেচ্ছাসেবক সম্পাদক সরফত আলী সপু পথরোধ ও দুই সমর্থককে মারধর করেছে নিজ দলীয় কর্মী সমর্থকরা। এ ঘটনায় যুবদলের বহিস্কৃত নেতা তরিকুলসহ জড়িতরা মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপির দলীয় প্রার্থী শেখ মো আব্দুল্লাহ কর্মী সমর্থক বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে (বাদ মাগরিব) উপজেলার দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের মূল গেটের সামনে এ ঘটনা ঘটে। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন থানার ওসি। 
 
অন্যদিকে ঘটনার পর বিষয়টি মুন্সীগঞ্জ-১ নির্বাচনি এলাকার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলাসহ সর্বত্র ছড়িয়ে পড়লে বিএনপি নেতা সরফত আলী সপু ও অপর বঞ্চিত মনোনয়ন প্রত্যাশী ৃমমিন আলী সমর্থিত বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা যে কোনো সময় বিএনপি প্রার্থী শেখ মো আব্দুল্লাহ ও তার কর্মী সমর্থকদের উপর পাল্টা হামলার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 
 
বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, গত ৩ নভেম্বর দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকে মুন্সীগঞ্জ-১ নির্বাচনি এলাকার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলায় বিএনপি নেতা সরফত আলী সপু ও বিএনপি নেতা মমিন আলী সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে, সেই উত্তেজনাকে ঘিরেই এই হামলার ঘটনা ঘটলো। 
 
বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় একটি জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু দয়হাটা এলাকায় যায়। এ সময় মুন্সীগঞ্জ ১ আসনের  বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহর সমর্থক উপজেলা যুবদলের বহিস্কৃত নেতা তরিকুল ইসলাম লোকজন নিয়ে তার পথরোধ করেন। পরে সপু মোটরসাইকেল যোগে মসজিদে পৌছালে সেখানে তার নেতাকর্মীদের মারধর করেন তরিকুল। এসময় আহত হন সপুর দুই সমর্থক।
 
বিএনপির কেন্দ্রীয় কমিটি সেচ্ছাসেবক সম্পাদক সরফত আলী সপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করছে না। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছে, দুইজনকে মারধর ও পথরোধ করার সঙ্গে জড়িতরা বিএনপি প্রার্থী শেখ মো আব্দুল্লাহর কর্মী সমর্থকর। 
 
এ প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো আব্দুল্লাহ রাত ৯টার দিকে বলেন, আমি নির্বাচনি প্রচারণায় ব্যস্ত। বিচ্ছিন্ন কোনো ঘটনায় আমাকে  জড়ানোর চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে। 
 
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নেতা সপুর পথরোধ ও দুইজনকে মারধর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নেতা সপুর পথরোধ ও দুইজনকে মারধর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত