বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে একটি মডেল এলাকায় পরিণত করা হবে।
জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য সচিব মো. আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমীর হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

মতামত