আপডেট : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে সরফত আলী সপু তারেক রহমানকে অভ্যর্থনায় ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা এবং শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জুলাই যোদ্ধা আমাদের ভাই ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করেছে। আজকের দিনটি আমাদের জন্য এবং সমগ্র জাতির জন্য অত্যন্ত শোকাবহ।
তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে যে শোক প্রকাশ করা হয়েছে, সেই শোকে আমরাও গভীরভাবে শোকাহত। আজ আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছি-আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন ফাহাদ প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে সরফত আলী সপু তারেক রহমানকে অভ্যর্থনায় ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে সরফত আলী সপু তারেক রহমানকে অভ্যর্থনায় ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা এবং শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জুলাই যোদ্ধা আমাদের ভাই ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করেছে। আজকের দিনটি আমাদের জন্য এবং সমগ্র জাতির জন্য অত্যন্ত শোকাবহ।
তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে যে শোক প্রকাশ করা হয়েছে, সেই শোকে আমরাও গভীরভাবে শোকাহত। আজ আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছি-আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন ফাহাদ প্রমুখ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত