আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে সরফত আলী সপু থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়

জামায়াত ইসলামী নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, জামায়াতের নেতা বলে থানার পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন আপনাদের কথায় উঠবে বসবে-এমন ভাবার কোনো সুযোগ নেই। থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়। আমরা এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ধিক্কার জানাই। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভাজনমূলক বক্তব্যের পরিবর্তে ভালো ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে এগিয়ে আসুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে সরফত আলী সপু থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে সরফত আলী সপু থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

জামায়াত ইসলামী নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, জামায়াতের নেতা বলে থানার পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন আপনাদের কথায় উঠবে বসবে-এমন ভাবার কোনো সুযোগ নেই। থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়। আমরা এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ধিক্কার জানাই। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভাজনমূলক বক্তব্যের পরিবর্তে ভালো ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে এগিয়ে আসুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত