সন্ত্রাসী কর্মকান্ড ও রাজনীতি কখনোই একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মীর সরফত আলী সপু বলেন, শ্রীনগরে বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা করেছিল একদল সন্ত্রাসী। আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। আমাদের স্পষ্ট বার্তা- ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশে সন্ত্রাস করেছে বলেই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখনো যদি কেউ সন্ত্রাসের চেষ্টা করে, তাকেও এ দেশ ছেড়ে পালাতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বলে দিতে চাই- ভালো চাইলে এলাকা ছেড়ে চলে যাও, নয়তো রেহাই পাবা না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

মতামত