বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের কোটি কোটি মানুষ দোয়া করছেন উল্লেখ করে দ্রুত আরোগ্য লাভ করে তিনি জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর কলেজ রোড এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা ব্যক্ত করেন।
মীর সরফত আলী সপু বলেন, দেশবাসীর অনেকেই আমাদের নেত্রীর রোগমুক্তির জন্য নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার সুস্থতাই বাংলাদেশে গণতন্ত্রকে আবারও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও দেলোয়ার হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

মতামত