শাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনও ফায়দা লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই থাকে, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে, তারা নির্বাচন চায়, ভোট দিতে চায়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল, কবুতরখোলা ও ভাগ্যকুলে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়। গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। জনগণই চূড়ান্ত রায় দেবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

মতামত