আপডেট : বুধবার, ৩০ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে আলো ঝলমলে মরিচা ও তুলসীখালী সেতু

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকার ইছামতী নদী ও তুলসীখালী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর ল্যাম্পপোস্টে অবশেষে আলো জ্বলেছে। দীর্ঘদিন অন্ধকারে পড়ে থাকা সেতু দুটি নিয়ে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ব্যবস্থা নেয়।
গত সোমবার দিনগত রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিচা ও তুলসীখালী সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বাতি জ্বলছে। এর ফলে দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
এলাকাবাসী জানান, শুধু এই দুটি সেতুই নয়, ঢাকা-দোহার-নবাবগঞ্জ মহাসড়কের বিভিন্ন অংশেও পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। তারা দ্রুত পুরো সড়কজুড়ে আলো ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তুলসীখালী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, অনেক দিন পর সেতুতে আলো জ্বলতে দেখেছি। আগে সন্ধ্যার পর চলাচল করতেও ভয় লাগত। মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়, এজন্য আমরা কৃতজ্ঞ।
সড়ক ও জনপথ (সওজ) কেরানীগঞ্জ উপবিভাগের প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদটি দেখার পর আমরা দ্রুত পদক্ষেপ নেই। তিন দিন ধরে মেরামতকাজ চালিয়ে ল্যাম্পপোস্টের বাতিগুলো সচল করে সেতু দুটি আলোকিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সিরাজদীখানে দুটি সেতুতে অন্ধকার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সেতু দুটির ল্যাম্পপোস্টে দীর্ঘদিন ধরে কোনো বাতি না জ্বলার কারণে দুর্ঘটনা ও অপরাধের আশঙ্কার কথা তুলে ধরা হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে আলো ঝলমলে মরিচা ও তুলসীখালী সেতু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে আলো ঝলমলে মরিচা ও তুলসীখালী সেতু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকার ইছামতী নদী ও তুলসীখালী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর ল্যাম্পপোস্টে অবশেষে আলো জ্বলেছে। দীর্ঘদিন অন্ধকারে পড়ে থাকা সেতু দুটি নিয়ে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ব্যবস্থা নেয়।
গত সোমবার দিনগত রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিচা ও তুলসীখালী সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বাতি জ্বলছে। এর ফলে দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
এলাকাবাসী জানান, শুধু এই দুটি সেতুই নয়, ঢাকা-দোহার-নবাবগঞ্জ মহাসড়কের বিভিন্ন অংশেও পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। তারা দ্রুত পুরো সড়কজুড়ে আলো ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তুলসীখালী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, অনেক দিন পর সেতুতে আলো জ্বলতে দেখেছি। আগে সন্ধ্যার পর চলাচল করতেও ভয় লাগত। মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়, এজন্য আমরা কৃতজ্ঞ।
সড়ক ও জনপথ (সওজ) কেরানীগঞ্জ উপবিভাগের প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদটি দেখার পর আমরা দ্রুত পদক্ষেপ নেই। তিন দিন ধরে মেরামতকাজ চালিয়ে ল্যাম্পপোস্টের বাতিগুলো সচল করে সেতু দুটি আলোকিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সিরাজদীখানে দুটি সেতুতে অন্ধকার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সেতু দুটির ল্যাম্পপোস্টে দীর্ঘদিন ধরে কোনো বাতি না জ্বলার কারণে দুর্ঘটনা ও অপরাধের আশঙ্কার কথা তুলে ধরা হয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত