ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলিয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকি।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা যায়, কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহের সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহের পর জান্নাতুল ফেরদৌস লাকি বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের প্রতি আস্থা ও ভালোবাসা নিয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
মতামত