জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে হামলায় আহত সাংবাদিক সাইফুল ইসলাম কামালের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এ সময় তিনি আহত সাংবাদিক কামালের চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদও আহত সাংবাদিক কামালের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। ুএ সময় তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরে বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের নির্বাচনি শোডাউনের তথ্য সংগ্রহকালে রতন সমর্থিত নেতাকর্মীদের হামলায় আহত হন সাংবাদিক সাইফুল ইসলাম কামাল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মতামত