মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কোটগাঁও প্রিমিয়ার লিগ (কেপিএল) ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে স্থানীয় কোটগাঁও মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে কোডগাঁও ভিক্টোরিয়ান্স এবং কোডগাঁও ইউনাইটেড এলিভেন। খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রিয়াজুল ইসলাম, সাঈদ মোল্লা, আমির মোল্লা, আজাহার শেখ, আব্বাস শেখ ও গবিন্দ ঘোষ।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন রশিদ, আশরাফুল, সোহেল রানা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
মতামত