মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক ব্যবসার অভিযোগে রাহেল নামে এক ব্যাক্তিকে আটকের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে পাঁচ প্রবাসীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এতে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিযুক্তরা। ঘটনাটি উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের।
প্রবাসী হাসান মীর্জার অভিযোগ করে বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় মুরুব্বিদের অনুরোধে তারা কয়েক দিন ধরে মাদক ব্যবসায়ীদের গতিবিধি নজরদারি করছিলেন। গত ১৮ মার্চ রাহেল মাদক নিয়ে আসছে এমন খবর পেয়ে পাঁচ প্রবাসী ও স্থানীয় কয়েকজন তাকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে আটক করেন।
প্রত্যক্ষদর্শী প্রবাসী রাজন বলেন, রাহেলের মা ঘটনাস্থলে এসে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তাদের দাবি, রাহেল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এমন কথা তার মা বলেছেন। পুরো ঘটনাটি ভিডিও করা হয়েছে বলেও দাবি করেন রাজন। এক পর্যায়ে রাহেল থেকে দৌড়ে পালিয়ে চলে যায়।
হাসান মীর্জার অভিযোগ, পরে রাহেল তার বন্ধু টিটুকে ফোনে হুমকি দেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর গত ১ এপ্রিল রেজানুল হক রাহেল বাদী হয়ে পাঁচ প্রবাসীসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ১৬ এপ্রিল মামলাটির তদন্তভার পায় পিবিআই।
তবে রাহেলের দায়ের করামা মামলার এজাহারে রাহেল অভিযোগ করেছেন, মসজিদকেন্দ্রিক বিরোধের জেরে তাকে মারধর, হত্যার হুমকি এবং ২০ হাজার টাকা নেওয়া হয়েছে।
অভিযুক্ত মামলার বাদী রেজাউনুল হক রাহেলের মুঠোফোনে একাধিক বার কল করা হলো নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব বলেন, এটা আসলে একটা মারামারি বিষয় মামলা হয়েছে। সিরাজ যেখানে মারামারির ঘটনা ঘটলেও তারা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে। সামান্য কিছু অ্যাসল্ট রয়েছে। মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিবেদন দেওয়া হবে।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই হারুন বলেন, রাহেলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছি বিষয়টি এখনো তদন্তধীন রয়েছে।
মতামত