আপডেট : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
 
আজ রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন, তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় প্রভাব বিস্তার করে আসছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও বলেন, সম্প্রতি পূর্ব ব্রজেরহাটি এলাকায় শেখ মইনের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।
 
বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা চাই তারা যেন এলাকায় প্রবেশ করতে না পারে এবং দ্রুত গ্রেপ্তার হোক।
 
বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা চাই প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
 
এসময় উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, দ্বীন ইসলাম শিকদার মেরাজ, বাসাইল ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ শেখসহ প্রায় তিন শতাধিক স্থানীয় বাসিন্দা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
 
আজ রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাহিদ হাসান ওরফে বাইট্টা রতন, তার ভাতিজা মুরছালিন রহমান ওরফে অরুপসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় প্রভাব বিস্তার করে আসছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও বলেন, সম্প্রতি পূর্ব ব্রজেরহাটি এলাকায় শেখ মইনের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।
 
বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা চাই তারা যেন এলাকায় প্রবেশ করতে না পারে এবং দ্রুত গ্রেপ্তার হোক।
 
বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা চাই প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
 
এসময় উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, দ্বীন ইসলাম শিকদার মেরাজ, বাসাইল ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ শেখসহ প্রায় তিন শতাধিক স্থানীয় বাসিন্দা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত