মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার কেয়াইন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিমল মন্ডল ও বিশু মন্ডলের বাড়িতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উল্লেখ্য, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কেয়াইন গ্রামের চাইলপাড়ায় বিমল মন্ডল ও বিশু মন্ডলের দুটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের বেশ কয়েকটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।
মতামত