মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনুমোদনবিহীন একটি হাউজিং কোম্পানির বিলবোর্ড অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় ইউরোপা রয়েল সিটি নামের একটি হাউজিং কোম্পানির বিলবোর্ড অপসারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
তিনি বলেন,অনুমোদনবিহীন হাউজিং কোম্পানির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সব হাউজিং কোম্পানির কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণকে ব্যক্তিমালিকানাধীন জমিতে অনুমোদনবিহীন হাউজিং কোম্পানির বিলবোর্ড স্থাপন করতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
মতামত