আপডেট : শনিবার, ১৮ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য ও জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজ।গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের সিনেমা হল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সরকারি খাল, কৃষিজমি ও পুকুর ভরাট করে আসছে। তাদের দাবি, আওয়ামী লীগের দোসর এবং ৫ আগস্টের পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সরকারি জায়গা দখল করে ভরাট করছে।
বক্তারা আরও বলেন, সরকারি রাস্তা ব্লক করে এবং মানুষের বসতবাড়ির ওপর দিয়ে জোরপূর্বক ড্রেজারের পাইপলাইন স্থাপন করা হয়েছে। এসব পাইপলাইনের কারণে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও পাইপলাইনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের গ্রাম, সরকারি খাল ও ফসলি জমি রক্ষার স্বার্থে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড আর হতে দেব না। সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
 
তারা অবিলম্বে অবৈধ পাইপলাইন অপসারণ এবং সরকারি খাল, পুকুর ও কৃষিজমি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অবৈধ দখলদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে স্থানীয় পরিবেশ ও জনজীবন স্বাভাবিক রাখার দাবি জানান।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, স্বপন খান, দুলাল, মনির খান, মামুন খান, মজিবর ফকির, কাদির, আরিফ, নিঝুম মাদবর, বিজয় মাদবর, পারভেজ, আকাশ বেপারী, রাব্বি, আশিক দেওয়ান, লিওন, সৌরভসহ স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য ও জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজ।গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের সিনেমা হল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সরকারি খাল, কৃষিজমি ও পুকুর ভরাট করে আসছে। তাদের দাবি, আওয়ামী লীগের দোসর এবং ৫ আগস্টের পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সরকারি জায়গা দখল করে ভরাট করছে।
বক্তারা আরও বলেন, সরকারি রাস্তা ব্লক করে এবং মানুষের বসতবাড়ির ওপর দিয়ে জোরপূর্বক ড্রেজারের পাইপলাইন স্থাপন করা হয়েছে। এসব পাইপলাইনের কারণে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও পাইপলাইনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের গ্রাম, সরকারি খাল ও ফসলি জমি রক্ষার স্বার্থে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড আর হতে দেব না। সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
 
তারা অবিলম্বে অবৈধ পাইপলাইন অপসারণ এবং সরকারি খাল, পুকুর ও কৃষিজমি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অবৈধ দখলদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে স্থানীয় পরিবেশ ও জনজীবন স্বাভাবিক রাখার দাবি জানান।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, স্বপন খান, দুলাল, মনির খান, মামুন খান, মজিবর ফকির, কাদির, আরিফ, নিঝুম মাদবর, বিজয় মাদবর, পারভেজ, আকাশ বেপারী, রাব্বি, আশিক দেওয়ান, লিওন, সৌরভসহ স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের সদস্যরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত