মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সান্ত্বনা দিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে সিরাজদীখান বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা গ্রহণের বিষয়ে পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তথ্যমতে, গত শনিবার দিনগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ৯টি দোকান পুড়ে যায়। এতে আনুমানিক ১ কোটি ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠপট্টি এলাকার কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
মতামত