মুন্সীগঞ্জের সিরাজদীখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) পুরুষ ও মহিলা সদস্যদের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠান হয়।
গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমে মোট ১০০ জন পুরুষ ও মহিলা ভিডিপি সদস্য অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ইসমাইল হোসাইন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার বলেন, ভিডিপি সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ হয়ে উঠেছেন এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এই ধরনের প্রশিক্ষণ ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধি করে এবং তাদের সামাজিক ও জননিরাপত্তা কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালনে সহায়তা করে।
১৮.০৯.২৫

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫

মতামত