বাউল শিল্পী আবুল সরকারের আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ও কুচিয়ামোড়া গ্রামে পৃথকভাবে ইসলাম ও শান্তিপ্রিয় সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে দুই স্থান থেকেই বিক্ষোভ মিছিল বের হয়।
নিমতলা এলাকায় মানববন্ধনে অংশ নেন
হাফেজ ইয়ামিন, সুমন হোসেন, আল মামুন, জুয়েল শেখ, সিয়াম, আতিক, হানিফ, শাহ আলম, সাজিদ খান, মালফি ভুইয়া, রাজিব মেজবাসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। বক্তারা বলেন, ধর্ম অবমাননার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কুচিয়ামোড়া গ্রামে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান, অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, মিরাজ, মেহেদী, সম্রাট, সিফাত, জামাল সাহেব, সাবিত, সালমান সাদ্দিসহ অনেক মুসল্লি। তাঁরা বলেন, ধর্মীয় অনুভূতিকে অবমাননা করে কেউ পার পেতে পারে না। আবুল সরকারের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলা মঞ্চে গান পরিবেশনের সময় মহান আল্লাহর শানে জঘন্য মন্তব্য করেন আবুল সরকার। এ সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
মতামত