মুন্সীগঞ্জের সিরাজদীখানে জেলা আহ্বায়ক কমিটি গঠন এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান উচ্চ বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. রাসেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাজেদুল ইসলাম।
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য বিষয়ক সদস্য ভিএম রাব্বি, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. জুয়েল শেখ, সদস্য মো. সিয়াম, জুলাই আহত যোদ্ধা সোহাগ মাঝি ও নাফিস আহমেদ নিশুসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতামত