সিরাজদীখানে এক্সপ্রেসওয়ের পাশে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের নির্দেশ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুই পাশে স্থাপিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
গতকাল সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে
উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে সরেজমিনে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দুই পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিলবোর্ড জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝড়ো হাওয়া বা প্রাকৃতিক দুর্যোগে এসব বিলবোর্ড ভেঙে পড়ে সড়কে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
পরিদর্শনকালে ইউএনও রুম্পা ঘোষ বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো দ্রুত অপসারণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো স্থাপনা বা অবকাঠামো রাখা হবে না। নিয়মিত তদারকির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
সিরাজদীখানে এক্সপ্রেসওয়ের পাশে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের নির্দেশ
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬