সিরাজদীখানে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ওসি আব্দুল হান্নান
মুন্সীগঞ্জের সিরাজদীখানে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ওসি মো. আব্দুল হান্নান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সিদ্দিক আকবর ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ইসলামপুর কামিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় কেন্দ্রের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে ওসি বলেন, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি। কেন্দ্রগুলোর ২০০ গজের ভেতরে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ৭টি কেন্দ্রে মোট ২ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা এড়াতে এবং পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের বিশেষ টহল দল মোতায়েন রয়েছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
সিরাজদীখানে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ওসি আব্দুল হান্নান
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬