মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান-কে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী আসিফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসি মো. আব্দুল হান্নানের কর্মকালীন দায়িত্বশীলতা, আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রশংসা করেন। শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতামত