মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় ভুয়া রসিদ বহিসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় আইনবহির্ভূতভাবে ছাপানো অতিরিক্ত ফি আদায়ের রসিদ বহি জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড়পাউলদিয়া গ্রামে অবস্থিত ইউনিয়ন কাজী অফিসে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনে কাজী অফিসের মূল বালাম বহি, দেনমোহর বাবদ আদায় করা ফির রসিদ বহি এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় সরকারি নিয়ম না মেনে নিজ উদ্যোগে আইনবহির্ভূত রসিদ বহি ছাপিয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া সরকার সরবরাহকৃত নির্ধারিত রসিদ ব্যবহার না করা এবং সহকারী কাজী পরিচয়ে বহিরাগত ব্যক্তিকে দিয়ে কাজ করানোর বিষয়টিও পরিদর্শনে উঠে আসে। পাশাপাশি ২০২৫ সালের জুন মাসের পর থেকে আদায় করা সরকারি রাজস্বের ফি সরকারি কোষাগারে জমা না দেওয়া এবং রেজিস্টার হালনাগাদ না রাখার অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের বিষয়ে বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসের কাজী মো. দেলোয়ার হোসেন চাকলাদারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি দেনমোহর ও বিয়ে নিবন্ধন বাবদ সরকারি রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করতেই এ ধরনের পরিদর্শন করা হয়েছে। অভিযানে আইনবহির্ভূত রসিদ বহি জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজস্ব ফাঁকি ও বেআইনি কর্মকাণ্ড রোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত