মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৪০০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।গতকাল বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি সেবা দ্রুত ও সহজে পাবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রণোদনা, সহায়তা ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এবং সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কৃষক কার্ডের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া এবং এর মাধ্যমে কৃষকেরা কী কী সরকারি সুযোগ-সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে কৃষক কার্ডের আওতাভুক্ত ৪০০ জন উপকারভোগী কৃষকের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কৃষকেরা কৃষক কার্ড কার্যক্রমকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। পরবর্তীতে উপজেলা পরিষদ আঙিনায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

মতামত