মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমি ও পুকুর ভরাটে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের তালতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযান চলাকালে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত পাইপগুলো অপসারণ ও বিনষ্ট করা হয়। প্রশাসনের বিনা অনুমতিতে কোনো কৃষিজমি বা জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, কৃষিজমি ও জলাশয় সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশবিরোধী ও অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

মতামত