মুন্সীগঞ্জের সিরাজদীখানে চেকপোস্ট স্থাপন করে ১১টি যানবাহনের চালককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড়ে এ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ।
চেকপোস্টটি স্থাপন ও পরিচালনা করে সিরাজদীখান থানা পুলিশ। এ সময় পুলিশকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন, কাগজপত্র না থাকা ও অন্যান্য অনিয়মের দায়ে যানবাহনের চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং অবৈধ যান চলাচল রোধে চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত