টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি সচেতনতা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রামকৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন এমটি ইপিআই আলমগীর হোসেন গাজী। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে প্রায় এক লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোররা এ টিকা পাবেন। এই বয়সে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠেনি, তাই টাইফয়েডের মতো সংক্রামক ও প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষার জন্য এই টিকা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিশুর জন্মতারিখ, ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর, লিঙ্গ, মোবাইল নম্বর ও ঠিকানা দিতে হবে। ওটিপি যাচাই করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। স্কুলে পড়ুয়া শিশুর জন্য স্কুলের তথ্য এবং স্কুলবহির্ভূত শিশুর জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। সব তথ্য জমা দেওয়ার পর অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। নির্ধারিত দিনে সেই কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
ডা. জামশেদ ফরিদী জানান, টিকাদান কার্যক্রমে শিশুদের এক ডোজ ইনজেকশন দেওয়া হবে, যা আজীবন কার্যকর সুরক্ষা প্রদান করবে। টিকা নেওয়ার পর শিশুর সামান্য জ্বর, মাথাব্যথা, ইনজেকশনস্থলে ব্যথা বা ফোলা, বমি ভাব বা ডায়রিয়া হতে পারে, যা কয়েক দিনের মধ্যে সেরে যাবে। তবে অ্যালার্জি, শ্বাসকষ্ট, খিঁচুনি বা দীর্ঘস্থায়ী জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই অভিভাবকরা দ্রুত নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত তারিখে সন্তানদের টিকা নিশ্চিত করবেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

মতামত