মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে তীব্র গরমে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়কে অটোরিকশা ও রিকশাচালক, কৃষক, দিনমজুরসহ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের বাসিন্দা ও যুবনেতা কোরবান আলীর উদ্যোগে এবং সিরাজদীখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দিন ও সদস্য প্রান্তষ দেবনাথের সহযোগিতায় বোতলজাত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. ফরিদ আহমেদ চৌধুরী (রানা), ওমর ফারুক চয়ন, সিফাত, সাগর, আলভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্যোক্তা কোরবান আলী জানান, প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং সুস্থ থাকতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ব্যক্তিরা তীব্র গরমে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান, প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং বাইরে চলাচলের সময় ছাতা ও সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেন।
মতামত