আপডেট : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে তেলের জন্য হাহাকার, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।গতকাল  মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেল পেতে চালকদের চরম ভোগান্তির চিত্র। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
 
বিকেল ৫টার দিকে উপজেলা মোড় সংলগ্ন মা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কে গিয়ে পৌঁছেছে। লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
 
উপজেলার রাজদিয়া এলাকার মোটরসাইকেল চালক মো. আল আমিন বলেন, সকাল থেকে তিনটা পাম্পে ঘুরেছি, কোথাও তেল পাইনি। এখানে এসে প্রায় দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এত সময় নষ্ট হওয়ায় কাজকর্ম ব্যাহত হচ্ছে।
 
ইছাপুরা এলাকার চালক মো. রফিকুল ইসলাম বলেন, তেলের জন্য এমন ভোগান্তি আগে কখনো দেখিনি। জরুরি কাজে বের হয়েও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
 
রশুনিয়া এলাকার আরেক চালক সোহেল মিয়া বলেন, কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি করছে। আমরা বাধ্য হয়ে বেশি দামে কিনতে যাচ্ছি, এটা খুবই দুঃখজনক।
 
জানা গেছে, উপজেলার মোহাম্মদদিয়া ফিলিং স্টেশন, নিলতলা ফিলিং স্টেশন, হাওলাদার ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্পে সরবরাহ সংকট রয়েছে। অনেক পাম্প আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় সচল পাম্পগুলোতে ভিড় কয়েকগুণ বেড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন হাটবাজারে খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে।
 
মা ফিলিং স্টেশনের পরিচালক মো. মোরাদ শিকদার বলেন, ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। এ কারণে আমরা নিয়মিত গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছি না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে তেলের জন্য হাহাকার, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে তেলের জন্য হাহাকার, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।গতকাল  মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেল পেতে চালকদের চরম ভোগান্তির চিত্র। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
 
বিকেল ৫টার দিকে উপজেলা মোড় সংলগ্ন মা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কে গিয়ে পৌঁছেছে। লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
 
উপজেলার রাজদিয়া এলাকার মোটরসাইকেল চালক মো. আল আমিন বলেন, সকাল থেকে তিনটা পাম্পে ঘুরেছি, কোথাও তেল পাইনি। এখানে এসে প্রায় দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এত সময় নষ্ট হওয়ায় কাজকর্ম ব্যাহত হচ্ছে।
 
ইছাপুরা এলাকার চালক মো. রফিকুল ইসলাম বলেন, তেলের জন্য এমন ভোগান্তি আগে কখনো দেখিনি। জরুরি কাজে বের হয়েও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
 
রশুনিয়া এলাকার আরেক চালক সোহেল মিয়া বলেন, কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি করছে। আমরা বাধ্য হয়ে বেশি দামে কিনতে যাচ্ছি, এটা খুবই দুঃখজনক।
 
জানা গেছে, উপজেলার মোহাম্মদদিয়া ফিলিং স্টেশন, নিলতলা ফিলিং স্টেশন, হাওলাদার ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্পে সরবরাহ সংকট রয়েছে। অনেক পাম্প আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় সচল পাম্পগুলোতে ভিড় কয়েকগুণ বেড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন হাটবাজারে খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে।
 
মা ফিলিং স্টেশনের পরিচালক মো. মোরাদ শিকদার বলেন, ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। এ কারণে আমরা নিয়মিত গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছি না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত