আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মালখানানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া তিনি মালখানানগর ইউনিয়নের বাড়ৈপাড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু দুলাল দাস, মালখানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মালখানানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরুজ জামান, বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম শিশির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য বিপ্লব মাদবরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে সিরাজদীখানের সার্বিক উন্নয়নে কাজ করব ইনশা আল্লাহ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মতামত