মুন্সীগঞ্জের সিরাজদীখানে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ পরিচিতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমন মধু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিচিতি সভায় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণের কল্যাণে সবাইকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।
মতামত