মুন্সীগঞ্জের সিরাজদীখানে অরাজনৈতিক সংগঠন নিঃস্বার্থ সমাজকল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া বাজারে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজিম আল রাজি। বিশেষ অতিথি ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এম. ইকবাল মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. ডালিম তালুকদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. দিদার মোল্লা।
নিঃস্বার্থ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শ্রাবণ মাহমুদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফয়সাল মৃধা ও সিনিয়র সভাপতি মো. আবু তাহের সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে, সমাজ উন্নয়নের লক্ষ্যে নিঃস্বার্থ সমাজকল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মতামত