আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর মাদ্রাসার পুকুরে ছাত্রের মরদেহ

 মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামে এক আবাসিক ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে  ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত মারুফ হাসান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের মিনার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩-৪ দিন আগে মারুফকে মোস্তফাগঞ্জ মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করানো হয়েছিল।  শনিবার দুপুর ২টার দিকে বাবা মিনার হোসেন ছেলেকে খাবার খাওয়াতে মাদ্রাসায় গিয়ে তাকে খুঁজে পাচ্ছিলেন না। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ের নতুন ঘাটলার নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

​এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বা কোনো অভিযোগ করা হয়নি। এমনকি তারা কোনো ময়নাতদন্তের (পোস্টমর্টেম) আবেদনও করেননি।

​তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অসাবধানতাবশত পানিতে ডুবেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

​শনিবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো অপমৃত্যু মামলা বা আইনি পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর মাদ্রাসার পুকুরে ছাত্রের মরদেহ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর মাদ্রাসার পুকুরে ছাত্রের মরদেহ

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

 মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামে এক আবাসিক ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে  ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত মারুফ হাসান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের মিনার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩-৪ দিন আগে মারুফকে মোস্তফাগঞ্জ মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করানো হয়েছিল।  শনিবার দুপুর ২টার দিকে বাবা মিনার হোসেন ছেলেকে খাবার খাওয়াতে মাদ্রাসায় গিয়ে তাকে খুঁজে পাচ্ছিলেন না। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ের নতুন ঘাটলার নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

​এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বা কোনো অভিযোগ করা হয়নি। এমনকি তারা কোনো ময়নাতদন্তের (পোস্টমর্টেম) আবেদনও করেননি।

​তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অসাবধানতাবশত পানিতে ডুবেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

​শনিবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো অপমৃত্যু মামলা বা আইনি পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত