মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ মে) বিকেলে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে থানা একাদশ ও সিরাজদীখান সাংবাদিক একাদশের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিরাজদীখান থানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সাংবাদিক একাদশ রানার্সআপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার পারভেজ।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ক্রীড়া আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সহ-সভাপতি সালাহউদ্দিন সালমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক নাসির উদ্দীনসহ অনেকে।
শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
মতামত